ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ ৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা অনিয়মের অভিযোগে রায়পুর জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন, দুদকের তদন্তের দাবি হাসিনা সরকারের আস্থাভাজন সাবেক অডিটর জেনারেলকে ঘিরে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ মন্ত্রণালয়ের আপত্তি উপেক্ষা করে দুদক মামলার আসামিকে পিডি নিয়োগের অভিযোগ ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা হাতিয়েছে নরসিংদীর জনস্বাস্থ্য প্রকৌশলী রেজওয়ান প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম সাভার ফায়ার সার্ভিসে রেজায়ে-রাব্বিকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স

আত্রাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

​নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো.আলাউল ইসলাম। ​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো.আলাউল ইসলাম বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় সত্তার এক অবিস্মরণীয় ভিত্তি। এই একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম এবং মাতৃভাষার মর্যাদা ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

আমরা চাই আত্রাই উপজেলায় অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হোক। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে নিরাপত্তা ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হাসান,

আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসনএম নাসির উদ্দিন,

সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

​সভায় মহান ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ

আত্রাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬