ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মানবপাচার চক্রের অভিযোগ: বারী মোল্লাকে ঘিরে অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রামে কাবিখা-কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগের মধ্যেই বরিশালে বদলি ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহান পূর্ব রেলের ডিএফএ-স্টোর্সের এও কাজী সাঈদার অঢেল সম্পদের অভিযোগ দুর্নীতির অভিযোগের পরও ইইডির ঢাকা মেট্রো জোনে বহাল সাবেক প্রকৌশল নেতা

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সোমবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মাস্টার প্যারেডে জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন স্নেহাশীষ কুমার দাস, সহকারী পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল।
প্যারেডে অংশ নেওয়া অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়। পুলিশ সুপার পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।
প্যারেডের পর জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা বিভিন্ন আবেদন ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার এগুলো মনোযোগসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এরপর পুলিশ অফিস কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জ ও ওসি ডিবি উপস্থিত ছিলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার উপস্থিত সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬