ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মানবপাচার চক্রের অভিযোগ: বারী মোল্লাকে ঘিরে অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

চাঁপাইনবাবগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে চাঁপাইনবাবগঞ্জে এক বর্ণাঢ্য ‘স্বাগত র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির জাফর গিফারি এবং জেলা সেক্রেটারি মোঃ আবু বকর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব এবং উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি আব্দুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসের মর্যাদা রক্ষায় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অশ্লীলতামুক্ত সমাজ গড়তে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার জোর দাবি জানান নেতৃবৃন্দ। র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪

চাঁপাইনবাবগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় ০৬:৫৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬