ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মানবপাচার চক্রের অভিযোগ: বারী মোল্লাকে ঘিরে অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় জোনায়েদ সাকিকে ফরদাবাদ ইউনিয়নবাসীর অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলন-এর প্রধান সমন্বয়কারী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় এলাকাবাসী তথা ফরদাবাদ ইউনিয়নের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোনায়েদ সাকি অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্তিকে ফরদাবাদ ইউনিয়নসহ বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের মানুষ অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর মেধা, অভিজ্ঞতা ও জনবান্ধব নেতৃত্ব এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন,
“জোনায়েদ সাকি একজন সৎ, সাহসী ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ। তাঁর প্রতিমন্ত্রিত্ব ফরদাবাদ ইউনিয়নসহ পুরো বাঞ্ছারামপুরের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দীন জসীম বলেন,
“দেশের অর্থনীতি ও পরিকল্পনা খাতে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা কার্যকর অবদান রাখবে। আমরা বিশ্বাস করি, তিনি দায়িত্ব পালনে সফল হবেন।”
ফরদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি মো. হাবিবুর রহমান হবি বলেন,
“আমাদের এলাকার একজন প্রতিনিধি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় আমরা গর্বিত। তাঁর নেতৃত্বে এলাকায় উন্নয়ন আরও গতিশীল হবে।”
৪নং ওয়ার্ড সভাপতি সেলিম সিকদার বলেন,
“জনগণের কথা বলার সাহস ও সক্ষমতা তাঁর রয়েছে। প্রতিমন্ত্রী হিসেবে তিনি মানুষের প্রত্যাশা পূরণ করবেন বলে আমরা আশাবাদী।”
এলাকাবাসী জানান, একজন সংগ্রামী ও দায়িত্বশীল নেতার প্রতিমন্ত্রিত্ব ফরদাবাদ ইউনিয়নবাসীসহ বাঞ্ছারামপুরবাসীর জন্য গর্বের বিষয়। তাঁরা আশা করেন, নতুন দায়িত্বে তিনি জনগণের কল্যাণে কাজ করে দেশ ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় জোনায়েদ সাকিকে ফরদাবাদ ইউনিয়নবাসীর অভিনন্দন

আপডেট সময় ০৫:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬