ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি’হ’ত, আহত ২ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগ আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে উত্তরায় বাসচাপায় ২ সাংবাদিক নিহত জুলাইয়ের ১৪ দিনেই দেশে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স  আর্জেন্টিনা কাপ জিতলেই আরেকটি বিয়ে করার ঘোষণা দিল পরীমণি

শরীয়তপুরে আমগাছে ঝুলছিল বিএনপি কর্মীর মরদেহ

শরীয়তপুরে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় জয়নুদ্দিন ঢালী (৫০) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নুদ্দিন ঢালী খাটরা গ্রামের মৃত মোসলেম ঢালীর ছেলে। তিনি গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সদস্য।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে খাবার শেষে জয়নুদ্দিন ঢালী বাড়ি থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিষয়টি থানায় জানান। সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের বিলের মধ্যে একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের ভাতিজা মো. ইব্রাহিম বলেন, রাতে চাচা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। সকালে এলাকার মুরুব্বিদের জানাই, তাদেরকে সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে বিকেলে বিলের পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি চাই।

গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম সিকদার বলেন, জয়নুদ্দিন ঢালী আমাদের ইউনিয়ন শ্রমিক দলের সদস্য। সে খুবই ভালো লোক ছিলেন। আমরা এ ঘটনার সুস্থ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) সজিবুল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ

শরীয়তপুরে আমগাছে ঝুলছিল বিএনপি কর্মীর মরদেহ

আপডেট সময় ০১:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬