ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার্তদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

পর্তুগালে ঝড় ও টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব। রাজধানী লিসবনসহ দেশটির বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে জনজীবন স্থবির হয়ে পড়ায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে প্রবাসীদের এই সংগঠনটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় অডিভেলাস বোম্বেরস (অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল)-এর কাছে জরুরি ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।
সংগঠনের পক্ষ থেকে পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীসহ বিভিন্ন জরুরি উপকরণ তুলে দেওয়া হয়, যাতে সেগুলো দ্রুত বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।

এ সময় উপস্থিত ছিলেন– পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, অর্থ সম্পাদক জাহিদ কায়সার, সাবেক সভাপতি রাসেল আহম্মেদ এবং ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক আর এ ইহসান।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ বলেন, ‘পর্তুগাল বাংলা প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক দায়িত্ববোধের জায়গা। অতীতেও যেকোনো জরুরি ও মানবিক সংকটে আমরা পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও পর্তুগালের যেকোনো সামাজিক ও মানবিক প্রয়োজনে আমরা সক্রিয় থাকব।’

প্রাকৃতিক দুর্যোগ আবারও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে পর্তুগালকে। অস্বাভাবিক আবহাওয়া ও নদ-নদীর পানি বৃদ্ধিতে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজধানী লিসবন ও এর আশপাশের এলাকায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। এমন সময়ে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দায়িত্বশীল ভূমিকার একটি শক্ত বার্তা বহন করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সহায়তা কেবল বস্তুগত নয়; এটি একটি সামাজিক সংহতির প্রতীক। দুর্যোগের সময় সাংবাদিকদের এই তৎপরতা স্থানীয় জনগণ ও কর্তৃপক্ষের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মানবিক কার্যক্রম প্রবাসী কমিউনিটি ও স্থানীয় সমাজের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করবে। দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার প্রক্রিয়ায় সরকারি উদ্যোগের পাশাপাশি এমন সামাজিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অডিভেলাস বোম্বেরসের সদস্যরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার্তদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

আপডেট সময় ০৯:১৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬