সংবাদ শিরোনাম ::
বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে  বালতি ভর্তি ককটেল উদ্ধার ঢাকা ওয়াসার মিটার রিডার থেকে কোটিপতি: ওয়াসা কর্মকর্তা হারুনের অ’বৈধ সম্পদের পাহাড় ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামিল, প্রভাব খাটিয়ে আবারও চট্টগ্রাম ডিপোতে! খামারবাড়িতে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ, কেন্দ্রে ‘ডিজি’ মাসুম বিল্লাহ সাড়ে ৬ হাজার কোটি টাকার চুক্তিতে শুভঙ্করের ফাঁকি ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব

নয়াপল্টনে খন্দকার মাহবুবের তৃতীয় জানাজা অনুষ্ঠিত

প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই রাজধানীবিদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান ওলামার দলের নেতা আলমগীর হোসেন।

জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তারপর মরহুমের কফিন বিএনপির দলীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আমাদের অত্যন্ত প্রিয় নেতার জানাজায় উপস্থিত হয়েছি। আজকে আমরা অত্যন্ত শোকাহত। তিনি দলের জন্য, দেশের জন্য কাজ করছেন। তিনি উচ্চ আদালতে সত্য ও ন্যায় পক্ষে লড়াই করেছে। তার মৃত্যুতে যে অভাব সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।

তিনি আরও বলেন, খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন তখন তার ন্যায় বিচারের জন্য আদালতে লড়েছেন খন্দকার মোশাররফ হোসেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তাকে যেন বেহেশতে নসিব করেন।

জানাজায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

নয়াপল্টনে খন্দকার মাহবুবের তৃতীয় জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩