সংবাদ শিরোনাম ::
২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ

ফানুস পড়ে ঢাকার দুই স্থানে আগুন

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে উড়ানো ফানুসে ঢাকার দুটি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি পুরান ঢাকার লালবাগ ও অপরটি সদরঘাট এলাকায়।

শনিবার মধ্য রাতে এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। উভয় স্থানে পাঠানো হয় ২টি করে ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটি ফানুস পড়ে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়। একইভাবে লালবাগে লাগা আগুনও কিছুক্ষণের মধ্যে নিভে যায়। তিনি আরও বলেন, মিরপুরে একটি ছোট আগুনের খবর পাওয়া গেলেও সেটি ফানুস থেকে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য এবার রাজধানীতে ফানুস উড়ানো ও আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি। কিন্তু শনিবার সন্ধ্যা থেকেই এ নিষেধাজ্ঞা মানতে দেখা যায়নি নগরবাসীকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

ফানুস পড়ে ঢাকার দুই স্থানে আগুন

আপডেট সময় ১২:২১:০২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩