সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

ইউরেনিয়াম নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে ইরান

ওমানের রাজধানী মাস্কাটে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উচ্চপর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের হাতে থাকা ৬০ শতাংশ সমৃদ্ধ কমপক্ষে ৪৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম।

আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে দুই কূটনৈতিক সূত্র জানিয়েছে, তুরস্ক, মিসর ও কাতারের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি কাঠামোতে ইরানকে এই উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে স্থানান্তরের শর্ত দেয়া হতে পারে। একই সঙ্গে আগামী তিন বছর ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখতে বলা হতে পারে। পরবর্তী পর্যায়ে সীমিত হারে সমৃদ্ধকরণের অনুমতির কথাও আলোচনায় রয়েছে।

হাম নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত কাঠামোয় আরও বলা হয়েছে, ইরানকে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার এবং হিজবুল্লাহ ও হুতির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়া থেকে বিরত থাকতে হবে। তবে এসব শর্তে যুক্তরাষ্ট্র ও ইরান কতটা একমত হবে, তা এখনো স্পষ্ট নয়। কূটনৈতিক মহলের মতে, মাস্কাটের এই আলোচনা পারমাণবিক ইস্যুতে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে কেন্দ্রস্থল হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, কোনো চুক্তি হলে তা শুধু পারমাণবিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকলে চলবে না; ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোকে দেয়া সহায়তার বিষয়ও এতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে তেহরান জোর দিয়ে বলছে, আলোচনার পরিধি কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ রাখতে হবে। এই মতপার্থক্যের মধ্যেই মধ্যস্থতাকারী দেশগুলো প্রাথমিকভাবে আস্থা তৈরির লক্ষ্যে পারমাণবিক বিষয়টিকে অগ্রাধি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

ইউরেনিয়াম নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে ইরান

আপডেট সময় ০৬:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬