ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ বছরেই দ্বিগুণ হতে পারে সোনার দাম জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যার পর ডিগ্রিরচর ঈদগাহ মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ও স্থানীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বৈঠকে ২নং ওয়ার্ডের তৈবর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া জে.কে। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ধানের শীষে ভোট দিলে এলাকায় সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদিন ও সদস্য সচিব বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির আহ্বায়ক ও পাররামরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ২নং ওয়ার্ড কমিটির সভাপতি সামাদ, যুব দলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক সদস্য সচিব রশিদুল ইসলাম মিন্টু, ছাত্র দলের সভাপতি তাসকিন আহমেদ ফাহিম, যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক গুলাম খাজাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বৈঠকে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উঠান বৈঠক শেষে নেতাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ বছরেই দ্বিগুণ হতে পারে সোনার দাম

দেওয়ানগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৪৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬