ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি বরগুনার ছোট তালতলী গ্রামবাসীর কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আগামীকাল মহেশখালী আসছেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে রাজনৈতিক মাঠ গরম হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদ–এর সমর্থনে আগামীকাল মহেশখালীতে অনুষ্ঠিত হচ্ছে এক বিশাল জনসভা।

জনসভাকে ঘিরে ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজক সূত্র জানায়, আগামীকাল সকাল ৯টা থেকে মহেশখালী উপজেলার নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা শুরু হবে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কাল সকালে হেলিকপ্টারযোগে মহেশখালী মডেল হাই স্কুল মাঠে অবতরণ করবেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে তিনি সরাসরি জনসভাস্থলে পৌঁছাবেন।

শীর্ষ নেতাদের উপস্থিতি এ জনসভায় আরও উপস্থিত থাকবেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এলডিপি’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম,খেলাফতে মজলিসের প্রধান মামুনুল হক,জাকপার সভাপতি রাশেদ কামাল।

আয়োজকরা জানান, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের অংশগ্রহণে এ জনসভা মহেশখালীর রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠবে,মহেশখালীবাসীর দাবি তুলে ধরা হবে জনসভায় মহেশখালীর দীর্ঘদিনের অবহেলিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বিশেষ করে মহেশখালী–কক্সবাজার সংযোগ সেতু নির্মাণ, লবণের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, পানের ন্যায্য বাজারমূল্য নির্ধারণ,এই তিনটি বিষয় জনসভায় প্রধান দাবি হিসেবে উপস্থাপন করা হবে।

১১ দলীয় জোটের প্রার্থী হামিদুর রহমান আজাদ বলেন, “মহেশখালী এতদিন অবহেলিত ছিল। এ অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমরা আপসহীন থাকব। মহেশখালীর মানুষই এ এলাকার প্রকৃত দাবিদার।”

রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কক্সবাজার–২ আসনে এ জনসভা নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে। শীর্ষ নেতাদের উপস্থিতি ও বড় জমায়েত আসন্ন নির্বাচনে ভোটারদের মনোভাব প্রভাবিত করতে পারে।

জনসভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

আগামীকাল মহেশখালী আসছেন জামায়াত আমির

আপডেট সময় ০৬:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬