সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নবীর আদর্শে রাষ্ট্রগঠন ও ভোটাধিকার ফেরানোর কঠোর অঙ্গীকার তারেক রহমানের

বিএনপি ক্ষমতায় আসলে নবী করিম (সা.)-এর আদর্শ অনুযায়ী দেশ গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারণা শুরুর দিনে সিলেটে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেয়ার সময় এমন প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় তারেক রহমান বলেন, ‘বিগত ১৫-১৬ বছরে উন্নয়নের নামে দেশের মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে, ডামি নির্বাচন ও রাতের ভোটে জনগণের ভোটাধিকার কেরে নেয়া হয়েছে— বিএনপি এ অবস্থার পরিবর্তন করতে চায়।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সারা দেশের কৃষকদের পাশে দাঁড়াবে ‘ এছাড়া সারা দেশে আবারও খাল খনন কর্মসূচি হাতে নেয়ার অঙ্গিকারও ব্যক্ত করেন তিনি।

বেলা সাড়ে ১২টা নাগাদ সিলেটের আলিয়া মাদ্রাসার খেলার মাঠে আয়োজিত এ জনসমাবেশে উপস্থিত হন তিনি।

এর আগে, গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান রাত ৮টায় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে অভ্যর্থনা দিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বিমানবন্দর থেকে নেমে বাসে তিনি প্রথমেই যান হজরত শাহজালাল মাজার জিয়ারতে। এরপর হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করেন তিনি।

মাজার জিয়ারত শেষে রাত সাড়ে ১২টায় তারেক রহমান ও তার স্ত্রী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। পরে জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান।

এরপরেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। এসময় তিনি এলাকাবাসীর সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার সময় ধানের শীষে ভোট চান।

সিলেট থেকে ফেরার পথে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি আলাদা জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

নবীর আদর্শে রাষ্ট্রগঠন ও ভোটাধিকার ফেরানোর কঠোর অঙ্গীকার তারেক রহমানের

আপডেট সময় ০৪:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬