রংপুরের মিঠাপুকুর উপজেলা এক প্রাথমিক স্কুল মাঠে এইচ বি রাস্তা তৈরী করছেন সংশ্রিষ্ট ঠিকাদার ইউপি চেয়ারম্যানের পরামর্শ ক্রমে। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়ন্থ বড়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। উক্ত বিদ্যালয় প্রধান শিক্ষক ফিরোজ শাহ আজ ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার মিঠাপুকুর ইউএনও বরাবর অভিযোগ দাখিল করেছেন। জানাগেছে, উক্ত বিদ্যালয়ে ৬০৭১ ও ৬০৭২ দাগে১০৪ শতাংশ জমিতে ১৯১৪ সালে বড়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয়স্থাপিত হয়। উক্ত বিদ্যালয়ে শিক্ষক পদ ৮ জন থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন ৭ জন শিক্ষক ও ২শ ২০ জন ছাত্র ছাত্রী। বিদ্যালয় অভিভাবকগণ স্কুল মাঠে রাস্তা তৈরী বন্ধকরণ ও স্কুল মাঠের পাশ দিয়ে রাস্তা তৈরীর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম স্বপন বলেন, ঠিকাদার স্কুল মাঠ দিয়ে রাস্তা তৈরী করছেন, আমার কি করার আছে? উক্ত সরিয়ে নেওয়ার দাবি করে অভিভাবক গণ অভিযোগ করেন।
সংবাদ শিরোনাম ::
রংপুরে প্রাথমিক স্কুল মাঠে এইচবি রাস্তা তৈরী, ইউএনও বরাবর অভিযোগ
-
আশিকুর রহমান, (মিঠাপুকুর) রংপুর, প্রতিনিধি - আপডেট সময় ০৬:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- ৬৩৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















