ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার বোরহানউদ্দিনে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ- মামলার আধঘণ্টায় প্রধান শিক্ষকসহ দুই আসামি আটক তিস্তাপাড়ের আর্তনাদ: বানের পানিতে বন্দি জীবনে এক অসহায় মায়ের কান্না বাঘায় স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার  নওগাঁর রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উদ্ধার ফাইনালের পর ফের কাতারে স্পেন-আর্জেন্টিনা লড়াইয়ের সম্ভাবনা আত্রাইয়ে উপজেলা চত্বর থেকে বিএনপি নেতার মোটরসাইকেল চুরি ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী কারাগারে

কর্মস্থলে নেই ৬৫ দিন, ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

অনুমতি ছাড়া ৬৫ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফারুকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, মোহাম্মদ ফারুকুল ইসলামকে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর করা হয়। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে ছুটি ভোগ না করে ৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগের আবেদন করেন, যা মঞ্জুর করা হয়।

অনুমোদিত ছুটির মেয়াদ ১৯ অক্টোবর তারিখে শেষ হলেও তিনি কর্মস্থলে যোগদান না করে ২০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে ৬৫ দিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা অনুযায়ী পলায়নের সামিল। এ বিধিমালা অনুযায়ী মোহাম্মদ ফারুকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

কর্মস্থলে নেই ৬৫ দিন, ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় ০৫:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬