সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

ইরানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, রাজপথে নেই কোনো বিক্ষোভকারী

ইরানের গত কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দেশটির সরকার। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফোয়াদ ইজাদি বলেছেন, গত কয়েকদিনে বড় ধরনের কোনো বিক্ষোভই আর হয়নি। তার ধারণা পরিস্থিতি এখন পুরোপরি সরকারের নিয়ন্ত্রণে।

বুধবার (১৪ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরাকে প্রফেসর ফোয়াদ বলেন, “গত ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আমি কোনো বিক্ষোভ দেখিনি। আমরা আর কোনো দাঙ্গাও দেখিনি।”

গত বৃহস্পতিবার নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ডাকে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করেন। এরপর ওইদিনই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। যা এখনো চলমান আছে।

ইন্টারনেট বিচ্ছিন্নের ব্যাপারে এ প্রফেসর জানিয়েছেন, নিরাপত্তার জন্য সরকার এ কাজ করেছে। তিনি গত বছরের জুনে ইসরায়েল-ইরানের যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, “ইসরায়েলের মোসাদের গুপ্তচররা ইরানের (ইন্টারনেট) অবকাঠামো ব্যবহার করে যোগাযোগ করেছে এবং একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার পরিচালনা করেছে। যা পরবর্তীতে খুঁজে পাওয়া যায়।”

এছাড়া বিক্ষোভের সময় অনেক দাঙ্গাবাজ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে দাবি করেছেন তিনি। এমনকি যেসব দোকানদার তাদের দোকান বন্ধ রাখেননি তাদেরও গুলি করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। তিনি বলেন, “দাঙ্গাবাজরা দোকানিদের হত্যা করেছে।”

আলজাজিরা পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, গত সোমবার থেকে সরকারপন্থিরাই রাজপথে অবস্থান করছেন। অপরদিকে বিক্ষোভকারীর সংখ্যা কমেছে।

সূত্র: আলজাজিরা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ইরানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, রাজপথে নেই কোনো বিক্ষোভকারী

আপডেট সময় ০৫:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬