সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণ, বর-কণেসহ নিহত ৮ জন

পাকিস্তানের ইসলামাবাদে একটি বিয়ের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এদের মাঝে সদ্য বিবাহিত বর ও কণেও আছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিয়ষটি জানিয়েছে এপি।

সিনহুয়া নিউজ এজেন্সি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বলেছে, বিস্ফোরণের ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে এই ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে।

ইসলামবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানান, একটি আবাসিক ভবনের ভেতরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

রেসকিউ কর্মকর্তাদের মতে, বিস্ফোরণে আশপাশের অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।বিস্ফোরণের সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ।

এই ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, এই ঘটনার পূর্ণ তদন্ত যেন দ্রুততার সঙ্গে করা হয়। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণ, বর-কণেসহ নিহত ৮ জন

আপডেট সময় ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬