সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

বিবাহবিচ্ছেদে ৮ বিলিয়ন ডলার পরিশোধ করলেন বিল গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের শতকোটি ডলারের বিবাহবিচ্ছেদের পর তাদের সম্পদ ও দাতব্য কর্মকাণ্ড কীভাবে ভাগ হয়েছে, সে বিষয়ে কিছু নতুন তথ্য সামনে এসেছে।

২০২৪ সালে সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে প্রতিশ্রুতি দেওয়া প্রায় ৮ বিলিয়ন ডলার প্রদান করেছেন বিল গেটস । এটি সেই ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি অংশ, যা নারী ও পরিবারের কল্যাণে কাজ করার জন্য মেলিন্ডাকে দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন।

জানা যায়, এই অর্থ মেলিন্ডার ২০২২ সালে প্রতিষ্ঠিত পিভোটাল ফিলানথ্রোপিস ফাউন্ডেশনে দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের একজন মুখপাত্র জানান, মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে পদত্যাগ করার সময় বিল ও মেলিন্ডা এই অনুদান দেওয়ার বিষয়ে একমত হয়েছিলেন। অর্থাৎ, পূর্ববর্তী চুক্তির অংশ হিসেবে এই তহবিল প্রদান করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলার অনুদানটি নতুন ট্যাক্স রেকর্ডের মাধ্যমে প্রথমবার প্রকাশিত হয়েছে। পিভোটাল মুখপাত্র জানিয়েছেন, বাকি অর্থও ২০২৫ বা ২০২৬ সালে দেওয়া হয়েছে এবং চুক্তিটি সম্পূর্ণভাবে পূরণ হয়েছে।

বিল ও মেলিন্ডা ২০২১ সালের মে মাসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। তাদের ৩০ বছরের দাম্পত্য জীবনের মধ্যে যৌথভাবে গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তাদের দুই কন্যা ও এক পুত্র রয়েছে। বিবাহবিচ্ছেদের তিন বছর পর মেলিন্ডা ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেন।

মেলিন্ডা এক বিবৃতিতে বলেন, ‘গেটস ফাউন্ডেশন যে অসাধারণ কাজ করছে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। এই সম্পদ ব্যবহার করে আমি আমার দাতব্য কর্মকাণ্ডে আরও মনোযোগ দিতে পারব।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের নারী ও কন্যাশিশুদের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়। সমতা রক্ষা ও এগিয়ে নেওয়ার লড়াইয়ে যারা যুক্ত, তাদের সহায়তা দেওয়া এখন জরুরি।’

এপ্রিল ২০২৫-এ প্রকাশিত তার স্মৃতিকথা দ্য নেক্সট ডে-তে মেলিন্ডা লিখেছেন, গেটস ফাউন্ডেশন ছাড়ার সিদ্ধান্ত তার জীবনের অন্যতম গঠনমূলক মুহূর্ত ছিল। তিনি মনে করেন, নিজের সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা তার দাতব্য কর্মকাণ্ডকে আরও কার্যকর করে তুলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

বিবাহবিচ্ছেদে ৮ বিলিয়ন ডলার পরিশোধ করলেন বিল গেটস

আপডেট সময় ০৩:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬