সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অক্সিডেন্টাল উপকূলে গতকাল শনিবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। পুরো দেশেই অনুভূত হয়েছে কম্পন।
এক বিবৃতিতে ফিলিপাইনের সরকারি ভূমিকম্প ও অগ্নুৎপাৎ পর্যবেক্ষণ সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলস) জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০ টা ৫৮ মিনিটে হয়েছে এই কম্পন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় সারাঙ্গানি পৌরসভার অন্তর্গত বালুত দ্বীপ থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার। তবে শক্তিশালী ভূমিকম্প এবং সাগরের তলদেশে এর এপিসেন্টার হলেও এই ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কা নেই।

ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও, মালুঙ্গাওন এবং কিয়াম্বা দ্বীপে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো হতাহত কিংবা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) অঞ্চলে অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প ফিলিপাইনে প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। প্রায়েই দেশটিতে ছোটো-মাঝারি-বড় বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়। মাত্র ৪ দিন আগে, ৭ জানুয়ারি ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল ফিলিপাইনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

আপডেট সময় ০১:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬