ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন: ডা. শফিকুর রহমান সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

দাঙ্গা ঠেকাতে ব্রাজিলের রাজধানীতে নিষিদ্ধ হলো বন্দুক

নতুন বছরের শুরুতে শপথ নেবেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তার আগে রাজধানীতে কেউ বন্দুক নিয়ে ঘুরতে পারবেন না বলে জানাল দেশটির আদালত। তবে ছাড় দেওয়া হয়েছে পুলিশ, সামরিক বাহিনী এবং বেসরকারি নিরাপত্তরক্ষীদের। নির্দিষ্ট কাগজ থাকলে তারা বন্দুক নিয়ে রাস্তায় নামতে পারবেন। লুলার শপথের আগে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 

আগামী ২ জানুয়ারি শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট লুলা। বামপন্থি এই রাজনীতিক এর আগেও ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। তবে মধ্যবর্তী সময়ে দক্ষিণপন্থি নেতা হাইয়া বলসোনারো ক্ষমতা দখল করেছিলেন। বলসোনারোর সময় নানা বিতর্ক হয়েছে। করোনা এবং অ্যামাজন নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। নির্বাচনের আগে মনে করা হয়েছিল, তিনি বিপুল ভোটে হারবেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি।

এদিকে পরাজয় কার্যত মেনে নিলেও লুলাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে এখনো স্বীকার করেননি বলসোনারো। এই পরিস্থিতিতে ব্রাজিলের প্রশাসন এবং আদালত কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর

দাঙ্গা ঠেকাতে ব্রাজিলের রাজধানীতে নিষিদ্ধ হলো বন্দুক

আপডেট সময় ০৩:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২