ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মোংলায় ৪০০ কোটি টাকার পণ্য আটকে, দেড় বছর ধরে বন্ধ নিলাম পেনাল্টিতে গোল করে রোনালদোর ৯৮৭তম গোল, হাজারের মাইলফলক থেকে দূরে ১৩ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উচ্ছেদ ভয় দেখিয়ে অর্থ আদায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য, দুদকের জালে রাজউক কর্মকর্তা মোবারক আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর কুমিল্লায় ডিবির অভিযানে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, সহযোগিতায় চীন বিমানবন্দরের নজরদারির ফাঁক গলে ঢুকছে স্বর্ণ, পাচার হচ্ছে ভারতে পরিকল্পিত নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

সরকারি সব যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশনা

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ৭ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ চিঠিতে জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ এ গণভোটের বিষয়ে ভোটারদের ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।
সব সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি) নির্বাচনের আগ পর্যন্ত গণভোটের লোগো ব্যবহার এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুটি খাড়া ব্যানার প্রতিষ্ঠান প্রধানরা স্ব-উদ্যোগে প্রিন্ট করে অফিসের সামনে দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করলে সেবাগ্রহীতা এবং জনগণের মধ্যে ব্যাপক প্রচারণা পাবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার সম্মতি রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এমতাবস্থায়, সব সরকারি যোগাযোগে নির্বাচনের আগ পর্যন্ত গণভোটের লোগো ব্যবহার এবং তার আওতাধীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুটি করে খাড়া (ভার্টিক্যাল) ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

সরকারি সব যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশনা

আপডেট সময় ০৫:১২:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬