ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব

আখক্ষেতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, যুবকের কবজি বিচ্ছিন্ন

  • যশোর প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৩৯ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় আখক্ষেতে বসে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে পুটখালী ইউনিয়নের খলসি বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম ফখরুল আলম পল্টু (৫০)। তিনি পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বালুন্ডা গ্রামের কথিত বাহিনীপ্রধান কামরুল ইসলামের সহযোগী হিসেবে পরিচিত আলী ঢালী, ফখরুল আলম পল্টু ও তবিবুর রহমান তবি ওই আখক্ষেতে বসে দেশীয় বোমা তৈরি করছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হলে পল্টুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এলেও আহত পল্টুসহ তার সহযোগীরা তার আগেই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে তারা অজ্ঞাত একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সঙ্গে জড়িত। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলম বলেন, ঘটনাটি পুলিশ অবগত হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির

আখক্ষেতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, যুবকের কবজি বিচ্ছিন্ন

আপডেট সময় ০৭:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬