ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই : সমাজকল্যাণ মন্ত্রী সরকারি ভবনের মালামাল লুটে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ চাকরি না পেয়ে টাকাও ফেরত পাচ্ছেন না ভুক্তভোগীরা আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর ছাত্র আন্দোলনের বিরুদ্ধে পোস্ট করে লাখ ফলোয়ার হারালেন অভিনেত্রী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

ধামরাইয়ে নওগাঁও মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঢাকার ধামরাইয়ে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নওগাঁও মানবিক ফাউন্ডেশন’। তীব্র শীত ও কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সংগঠনটির পক্ষ থেকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রবাসী সাইফুল বিন আব্দুল মজিদ ও এলাকাবাসীর সহায়তায় ধামরাই উপজেলার নওগাঁও এলাকায় আশরাফ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে এলাকার প্রায় দুই শতাধিক বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের হাতে নতুন কম্বল ও শীতের পোশাক তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষগুলো।

বিতরণকালে নওগাঁও মানবিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রতি বছরের মতো এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একজন মানুষেরও শীতের কষ্ট লাঘব করতে পারে, তবেই আমাদের সার্থকতা। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, নওগাঁও মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই ধামরাইয়ের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা দিয়ে স্থানীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে। আগামী দিনগুলোতেও তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁও মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা আশরাফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান, সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ মঞ্জুরুল বিন আব্দুল মজিদ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ধামরাইয়ে নওগাঁও মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০২:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬