ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাপট অর্জন ৩৮টি পুরস্কার

৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অসাধারণ সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বমোট ৩৮টি পুরস্কার অর্জন করে গৌরবোজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছে।

উপজেলা পর্যায়ে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, দৌড়ঝাঁপ, লংজাম্প (দীর্ঘলাফ), হাইজাম্প, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দড়িলাফসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের শৃঙ্খলা, ক্রীড়া দক্ষতা ও দলগত সমন্বয় দর্শক ও আয়োজকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাইমুন কবির (সুরমা শাখা, রোল-৪৪) দড়িলাফে প্রথম স্থান এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। এটি আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’
এছাড়া ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট প্রশিক্ষকরাও শিক্ষার্থীদের এ অর্জনে আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়েও আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের এ সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরাও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এই কৃতিত্বকে স্বাগত জানিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাপট অর্জন ৩৮টি পুরস্কার

আপডেট সময় ০৭:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬