ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

যে মাঠে হবে বেগম খালেদা জিয়ার গণদোয়া, জানাল জেলা বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়ায় যাচ্ছেন। লন্ডনে প্রায় দেড় যুগ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটি তার ঢাকার বাইরে প্রথম সফর। তার এই সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

দলীয় সূত্র জানায়, ২০০৬ সালের পর এই প্রথম নিজ জেলা বগুড়ায় সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি (রোববার) তিনি বগুড়ায় পৌঁছে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) জেলা বিএনপির উদ্যোগে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গণদোয়া মাহফিলের স্থান পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি জানান, আগামী ১২ জানুয়ারি সকাল ১০টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে এই গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তার রুহের মাগফিরাত কামনায় এই গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি, জেলার সর্বস্তরের মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গণদোয়া মাহফিলে কয়েক লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি হতে পারে। এ উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বগুড়া পৌরসভার উদ্যোগে শহরের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

তারেক রহমানের আগমন ও কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতাউর হোসেন বলেন, তারেক রহমানের আগমন থেকে শুরু করে কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করবে।

তারেক রহমানের আগমনকে ঘিরে শহর থেকে গ্রাম পর্যন্ত বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই দীর্ঘদিন পর নিজ জেলার এই নেতাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

যে মাঠে হবে বেগম খালেদা জিয়ার গণদোয়া, জানাল জেলা বিএনপি

আপডেট সময় ০৩:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬