সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

৪ জেলায় যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলা সফরে বের হচ্ছেন। প্রাথমিকভাবে তার ৪টি জেলায় সফরের তারিখ ঠিক হয়েছে। আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে তার এই সফর শুরু হয়ে ১৪ জানুয়ারি বগুড়া গিয়ে শেষ হবে। তবে, নির্বাচনী আচরণ বিধির কারণে এই সফরে তিনি নির্বাচনী কোনো প্রচার-প্রচারণায় অংশ নেবেন না। এই সফরে তিনি শুধু মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, তার নানি তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

কবর জিয়ারতের পাশাপাশি আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, আগামী ১১ জানুয়ারি সকাল ৯-১০ টার মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইল উদ্দেশে বের হবেন। সেখান থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন এবং বগুড়া রাত্রিযাপন করবেন। পরের দিন ১২ জানুয়ারি বগুড়ার কার্যক্রম শেষ করে রংপুর (পীরগঞ্জ), দিনাজপুর যাবেন। সেখান থেকে ঠাকুরগাঁও রাত্রিযাপন করবেন।

১৩ জানুয়ারি ঠাকুরগাঁও কার্যক্রম শেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটের কার্যক্রম শেষ করে আবার রংপুরে এসে রাত্রিযাপন করবেন। সফরের শেষদিন ১৪ জানুয়ারি রংপুর, বগুড়া (গাবতলী) হয়ে ঢাকায় ফিরবেন। তিনি আরও জানান, এই সফরে কিছু পরিবর্তন আসতে পারে। এটি প্রাথমিক সফরসূচি।

আতিকুর রহমান বলেন, সফরে যাতে কোনোভাবেই নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ না হয়, সেই বিষয়ে আমরা সব ধরনের সতর্কতা অবলম্বন করছি। যার কারণে এসব জেলার নেতাকর্মীদের কোনো ধরনের নির্বাচনী ব্যানার, ফেস্টুন প্রদর্শন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমানের চার দিনের সফরসূচি উপলক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের এ বিষয়ে জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

৪ জেলায় যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় ১২:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬