ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগে এসআরডিআইতে বিতর্ক, তদন্তের দাবি বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন

ভোক্তার অভিযান চিনি ও ঝোলা গুড় মিশিয়ে তৈরি করা হয় ‘খেজুরের গুড়’

মানিকগঞ্জে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভেজাল গুড় তৈরি উপকরণ ধ্বংস ও অভিযুক্তকে অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর থেকে জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার গোপীনাথপুরের মোয়াজ্জেম পাড়ায় ককেল প্রামাণিনকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।

জানা গেছে, রস ছাড়াই ৫ কেজি চিনির সঙ্গে অতিরিক্ত ৫ কেজি ঝোলা গুড় ও পানি মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করছিলেন ককেল প্রামাণিক নামের ওই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির সকল উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়। পরে গুড় তৈরি চুলা ও তৈরি করা ভেজাল গুড় নষ্ট করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজকে ভোরের দিকে ওই ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালানা করা হয়। ভেজাল গুড় তৈরি দায়ে ককেল প্রামাণিকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি সামসুন্নবি তুলিপসহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে,ভেজাল গুড় তৈরিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি

ভোক্তার অভিযান চিনি ও ঝোলা গুড় মিশিয়ে তৈরি করা হয় ‘খেজুরের গুড়’

আপডেট সময় ০২:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬