সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। আইডিটি বন্ধ থাকায় গত কয়েক দিন ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে জানান তিনি।

ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিজেবল করে দেওয়া হয়।’

তিনি জানান, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই তিনি নিয়মিত সক্রিয় থাকবেন। ইতিপূর্বে এই পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করতেন।

আইডি হারিয়ে ফেলায় যোগাযোগ সচল রাখতে হাসনাত আবদুল্লাহ তার সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, তার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুসারীরা যেন এই পেজটি শেয়ার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থানের কারণে কপিরাইট অভিযোগ এনে তার প্রোফাইলটি অকার্যকর করা হয়েছে বলে মনে করছেন এই নেতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

আপডেট সময় ১২:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬