ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি

বেগমগঞ্জ মডেল থানার নতুন ওসি শামসুজ্জামান

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শামসুজ্জামান। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে থানায় যোগদান করেন।
নতুন ওসির দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। দায়িত্বশীল ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ওসি শামসুজ্জামান এর আগেও বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা-তার যোগ্য নেতৃত্ব, পেশাদারিত্ব ও ন্যায়নিষ্ঠার মাধ্যমে বেগমগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে কালোবাজারি, সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্যবাদের কারণে চৌমুহনী পৌরসভাসহ বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল, তা নিরসনে কার্যকর ভূমিকা রাখবেন নতুন ওসি।
এলাকাবাসীর দাবি, ওসি শামসুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা আরও জোরদার হবে এবং বেগমগঞ্জে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত পরিবেশ ফিরে আসবে।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ওসি শামসুজ্জামান বেগমগঞ্জ উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, শান্ত ও অপরাধমুক্ত বেগমগঞ্জ গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
উল্লেখ্য, এর আগে শামসুজ্জামান ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা

বেগমগঞ্জ মডেল থানার নতুন ওসি শামসুজ্জামান

আপডেট সময় ১১:৫৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬