সংবাদ শিরোনাম ::

রংপুরের সামনে ১৭০ রানের লক্ষ্য

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬০৬ বার পড়া হয়েছে

টানা তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামা রংপুর রাইডার্সের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ইংলিশ ব্যাটার অ্যাডাম রসিংটনের হ্যাটট্রিক ফিফটি এবং অভিষেক ম্যাচে হাসান নওয়াজের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। জয়ের হ্যাটট্রিক পেতে হলে রংপুরকে করতে হবে ১৭০ রান।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি চট্টগ্রামের। আগের দুই ম্যাচে ফিফটি করা ওপেনার নাঈম শেখ আজ ১৬ রানেই সাজঘরে ফেরেন। দ্রুত বিদায় নেন আরেক টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়ও (১২)। ২২ রানে প্রথম উইকেট হারানোর পর চাপে পড়ে দলটি।

তবে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন রসিংটন ও নওয়াজ। তাদের ব্যাটে গড়ে ওঠে ৮২ রানের অনবদ্য এক জুটি। বিপিএলে নিজের দারুণ ফর্ম ধরে রেখে টানা তৃতীয় ফিফটি তুলে নেন রসিংটন। ৪১ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলে তিনি যখন আউট হন, দলের ভিত্তি তখন মজবুত। অন্যদিকে বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই ঝলক দেখান পাকিস্তানের হাসান নওয়াজ। তিনি দলের স্কোবোর্ডে যোগ করেন গুরুত্বপূর্ণ ৪৬ রান।

রসিংটন ও নওয়াজ ফেরার পর দ্রুত আরও দুটি উইকেট হারায় চট্টগ্রাম। তবে শেষদিকে ষষ্ঠ উইকেটে অধিনায়ক শেখ মেহেদী ও আমের জামাল অবিচ্ছিন্ন ৩৩ রানের ঝোড়ো জুটি গড়ে দলকে ১৬৯ রানে পৌঁছে দেন। জামাল ১৯ এবং মেহেদী ১৩ রানে অপরাজিত থাকেন।

রংপুরের বোলারদের মধ্যে সফল ছিলেন দুই বাঁহাতি পেসার। মুস্তাফিজুর রহমান ও আকিফ জাভেদ প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১

রংপুরের সামনে ১৭০ রানের লক্ষ্য

আপডেট সময় ০৮:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬