সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬৪৮ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিক শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা এবং সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের কবর জিয়ারত করতে আসেন মির্জা ফখরুল। গাড়ি থেকে নেমে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত এবং কিছু সময় দাঁড়িয়ে দোয়া-মোনাজাত করেন। সমাধিস্থল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। গাড়িতে উঠে চলে যান। এ সময় একান্ত সহকারী ইউনূছ আলী তার সঙ্গে ছিলেন।

এদিকে সর্বসাধারণের জন্য বন্ধ থাকার একদিন পর বৃহস্পতিবার দুপুরে খুলে দেওয়া হয়েছে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থল।

এরপর নেতাকর্মীরা ফুল নিয়ে নিয়ে তাদের প্রিয় নেত্রীর কবর জিয়ারত করছেন, কায়মনোবাক্য দোয়া করছেন আল্লাহর দরবারে ‘পরপারে ভালো থাকেন’। গতকাল বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাহিত করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতা-কর্মীরা ভিড় করে, ঢল নামে বিজয় সরণি সড়কে।

সকাল ৯টার দিকে বিজয় সরণি সড়ক খুলে দেওয়া হলেও সমাধিস্থলে প্রবেশ পথে নিরাপত্তারক্ষীরা সাধারণ মানুষের প্রবেশ করতে দেয়নি। পরে বেলা ১২টার দিকে সমাধিস্থল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলে নেতা-কর্মীরা কবর জিয়ারতের ‍সুযোগ পায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬