ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আবারো চিৎলা পাটবীজ খামারের ২ লাখ টাকার গাছের ডাল বিক্রয় করলো জেডি

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৭৪৪ বার পড়া হয়েছে

চিৎলা পাটবীজ খামারের ১ নং ব্লকে ধান পাট মাড়াই করা খোলা থেকে ২নং মধ্যে ব্লকের সীমানার রাস্তার মাঝে মেইন রাস্তার পাশে ৩০-৪০ বছরের পুরোনো মোটা মোটা মেহগুণী গাছের ডাল কেটে বিক্রয় করেছেন জেডি। বর্তমান জেডি চিৎলা পাটবীজ খামারে যোগদান করার পর বিভিন্ন সময় বিভিন্নঅজুহাতে খাামারের গাছ কেটে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২ দিন পূর্বে ২ লক্ষ টাকার মোটা মোটা মেহগুণী গাছের ডাল বিক্রয় করেছেন জেডি। এই একই গাছের ডাল গত ২ বছর পূর্বে একবার কেটে বিক্রয় করেছেন। এছাড়া ৩ নং উত্তর ব্লকে ৫০ বছরের বয়স্ক ৩ টা সেগুণ গাছ, মধ্যে ব্লকে ১ টা শিশু গাছ, ১ নং ব্লকে ১ টা শিশু গাছ কেটে গাছের গোড়া গুলো নিজের আসবাবপত্র তৈরি করার নিউজ হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তদন্ত পূর্বক কোনো ব্যবস্থা না নেওয়ায় জেডি সরকারি গাছ কাটা অব্যহত রেখেছে। এই বিষয়ে জেডি মোর্শেদুল ইসলাম এর সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করলে তিনি বারবার কল কেটে দেন। এই বিষয়ে একজন বন বিভাগের সরকারি কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন যে, সরকারি অনুমতি ছাড়া গাছ কাটা তো দূরের কথা একটা ডাল ও কাটা যাবে না। কিন্তুু চিৎলা পাটবীজ খামারের জেডি সাহেব সরকারি অনুমতি ছাড়াই প্রতি বছরে বিভিন্ন অজুহাতে গাছ কাটার সাহস পায় কিভাবে। এই বিষয়ে স্থানীয় সচেতন মানুষ মনে করেন এখনই বিএডিসির চেয়ারম্যান তদন্ত পূর্বক শাস্তি মূলক ব্যবস্থা না নিলে আগামী ২ বছরের মধ্যে এই খামারে একটি গাছ ও থাকবে না বলে মন্তব্য করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যবণ্টন, কে কোন দা‌য়িত্ব পেলেন

আবারো চিৎলা পাটবীজ খামারের ২ লাখ টাকার গাছের ডাল বিক্রয় করলো জেডি

আপডেট সময় ০৫:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫