সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে মোনাজাতে দুই হাত তুলে কাঁদলেন নারী নেত্রীরা

কারও চোখ বেয়ে ঝরছে অশ্রু, আবার কারও কাঁপছে ঠোঁট। দুই হাত তুলে মোনাজাতে অনবরত কাঁদতে থাকেন নারীরা। তাদের নিঃশব্দ কান্না আর দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে চারপাশ। বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এভাবেই কেঁদেছেন নারী নেত্রী ও কর্মী-সমর্থকরা।

এমন দৃশ্য দেখা মেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আর দশদিনের মতো ছিল না এ এলাকার পরিবেশ।
খালেদা জিয়ার মৃত্যুর খবরে সকাল থেকেই জড়ো হতে থাকেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে নেতাকর্মীদের শোক আর কান্নায় এক আবেগঘন পরিবেশে পরিণত হয় বিএনপির এই রাজনৈতিক কার্যালয়। মহিলা দলের কর্মী-সমর্থকদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

সরেজমিনে দেখা যায়, গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের ঠিক উল্টো পাশে সারিবদ্ধ হয়ে বসেন নারী নেতাকর্মীরা। একপর্যায়ে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত মোনাজাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন সবাই। এ সময় সাবেক এই প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করে বেশিরভাগ নারীকেই দোয়া পড়তে শোনা যায়।

মোনাজাতে অংশ নেন গুলশান থানা মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট মাহফুজা রেজা ও একই শাখার সদস্য সচিব খালেদা ফারুকী। মাহফুজা বলেন, খালেদা জিয়া আমাদের কাছে শুধু দলীয় নেত্রীই নন, তিনি ছিলেন মায়ের মতো। তার সাহস, ত্যাগ আর সংগ্রাম আমাদের রাজনীতিতে পথ দেখিয়েছে। আজ তাকে হারিয়ে আমরা অভিভাবকহীন।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে গণতন্ত্রের মা ডাকা হতো। কারণ তিনি ছিলেন আপসহীন। বিএনপির চেয়ারপারসনের এই রাজনৈতিক কার্যালয় ঘিরেও আমাদের বহু স্মৃতি রয়েছে। যা বলে শেষ করা যাবে না। সবমিলিয়ে তাকে হারানোর ক্ষতি কোনোভাবেই পূরণীয় নয়। এ সময় তার চোখ বেয়ে জল পড়তে দেখা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

খালেদা জিয়ার মৃত্যুতে মোনাজাতে দুই হাত তুলে কাঁদলেন নারী নেত্রীরা

আপডেট সময় ০৫:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫