আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর–৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনে বনপাড়া শহর বিএনপির ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বনপাড়া পৌর এলাকার পরিচিত মুখ, ত্যাগী ও পরীক্ষিত সংগঠক এ বি এম ইকবাল হোসেন রাজুকে।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রাজু দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামের প্রতিটি পর্যায়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মামলা, নির্যাতন ও রাজনৈতিক চাপ উপেক্ষা করেও তিনি সংগঠনকে শক্তিশালী রাখতে নিরলসভাবে কাজ করে গেছেন। দুলু ভাইয়ের স্নেহধন্য এই নেতা তৃণমূল নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, বনপাড়া শহর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে রাজুর মতো ত্যাগী নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সাংগঠনিক কর্মকাণ্ডে গতি এসেছে। তাঁর নেতৃত্বে দল ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ উপলক্ষে বনপাড়া শহর বিএনপির পক্ষ থেকে নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। নেতারা মনে করেন, রাজুর প্রতি এই দায়িত্ব অর্পণ মূলত তাঁর দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতারই স্বীকৃতি।
নবনিযুক্ত সদস্য সচিব এ বি এম ইকবাল হোসেন রাজু বলেন, দলের প্রতি আনুগত্য ও ত্যাগের মূল্যায়ন করায় তিনি কৃতজ্ঞ। দলীয় ঐক্য বজায় রেখে ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সংবাদ শিরোনাম ::
বনপাড়া পৌর বিএনপির নির্বাচন কমিটি সদস্য সচিব হলেন ত্যাগী নেতা এ বি এম ইকবাল হোসেন রাজু
-
লাভলী ইয়াসমিন, স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৯:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- ৬৬৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















