সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

তারেক রহমান চাইলে যেকোনো এলাকা থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন জাতীয় নেতা উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি চাইলে দেশের যেকোনো এলাকা থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে কোথাও তার প্রার্থিতা নিয়ে কোনো বাধা থাকবে না।

রোববার (২৮ ডিসেম্বর) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমান সারা দেশে নির্বাচন পরিচালনা ও ভোটারদের উদ্দীপনার প্রধান প্রতীক। সারা দেশের মানুষ তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং তাকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করেছে। সে কারণেই তিনি দেশের যেকোনো এলাকা থেকে নির্বাচন করতে পারেন।

জাতীয় নেতারা যেকোনো জায়গা থেকে নির্বাচন করতে পারেন উল্লেখ করে রিজভী বলেন, তারেক রহমান যেখান থেকে যৌক্তিক মনে করবেন, সেখান থেকেই নির্বাচনে লড়বেন। তার প্রতি ভোটারদের আগ্রহ ও উচ্ছ্বাস এতটাই বেশি যে, কোনো আসনই তার জন্য বাধা হয়ে দাঁড়াবে না।

রিজভীর মতে, তারেক রহমানের জন্য রাজধানী ঢাকা থেকে নির্বাচন করা যেমন যৌক্তিক, তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকেও নির্বাচন করা যুক্তিসঙ্গত। অতীতে বগুড়া থেকে নির্বাচন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাসাসের সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, “গান, কবিতা, নাটক ও সাহিত্যচর্চার মাধ্যমে সাংস্কৃতিক কর্মীরা জাতিকে উদ্বুদ্ধ করবেন এবং একটি শক্তিশালী জাতীয় সংস্কৃতি গড়ে তুলবেন।”শ্রদ্ধা নিবেদনের সময় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

তারেক রহমান চাইলে যেকোনো এলাকা থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন : রিজভী

আপডেট সময় ০৮:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫