ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির ঘোড়াশাল প্রকল্পে ৪,৭৫৮ কোটি টাকা অনিয়মের অভিযোগ ‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ দিনেও মেলেনি বিচার, প্রতারণার অভিযোগে হতাশায় ফাতেমা আক্তারের পরিবার নওগাঁর দয়ালের মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল

কুমিল্লা-৩ আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর বুধবার কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থকরা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে আসিফ মাহমুদের মনোনয়ন কেনার রেজিস্ট্রার বইয়ের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসিফ মাহমুদের কিছু সমর্থক তাকে না জানিয়ে এই মনোনয়ন নিয়েছেন বলে দাবি করা হয়েছে আসিফ মাহমুদের পক্ষ থেকে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে একটি মনোনয়ন বিতরণ করা হয়েছে। যারা মনোনয়ন নিতে এসেছিলেন তাদের নাম-পরিচয় জানাননি। এ বিষয়ে জানতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার বাবা বিল্লাল হোসেন ভূঁইয়ার মোবাইলে বেশ কয়েকবার ফোন করেও সংযোগ পাওয়া যায়নি।

তবে আসিফ মাহমুদের ঘনিষ্ঠজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট উবাইদুল হক সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, ফেসবুকে এমন একটি বিষয় আমিও দেখেছি। পরে আমি আসিফ মাহমুদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি জানিয়েছেন, মুরাদনগরে তার কিছু অনুসারী যারা চান তিনি মুরাদনগর থেকে নির্বাচন করুক- তারা তাকে না জানিয়ে মনোনয়নটি নিয়েছেন। এরপর তারা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করে মুরাদনগর থেকে নির্বাচন করার অনুরোধ করেন। তিনি ঢাকা থেকেই নির্বাচন করবেন। মুরাদনগরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র প্রতিনিধি দায়িত্ব পান। আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এএফ হাসান আরিফকে (প্রয়াত) সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত বছরের নভেম্বরে। চলতি বছরের ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম।

এর আগেগত ৯ নভেম্বর বিকেলে ভোটার এলাকা মুরাদনগর থেকে ঢাকায় ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন আসিফ মাহমুদ। ২২ ডিসেম্বর ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন তিনি। আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর এলাকার বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির

কুমিল্লা-৩ আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় ০৫:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫