সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

দীর্ঘদিন নির্বাসন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্বঘোষিত কর্মসূচি ছিল আজ (শনিবার) রাজধানীর শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) জুলাই গণ অভ্যুত্থানে আহত রোগীদের পরিদর্শনে যাবেন তিনি। তবে শেষ পর্যায়ে এসে হাসপাতালটিতে জুলাই আহত রোগী না থাকায় কর্মসূচি বাতিল করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ‘হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহত কোনো রোগী ভর্তি না থাকায় তারেক রহমানের পূর্বঘোষিত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে আজ বেলা ১১টা ১৬ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশের হাদির কবরে পৌঁছান। সেখান কবর জিয়ারত এবং কিছু সময় .থেকে বেলা ১১টায় ঢাবি ত্যাগ করেন তিনি।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার জন্য নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান। তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ থেকে বিএনপির প্রার্থী হয়েছেন।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় দলের দেওয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখে এভার কেয়ার হাসপাতালে যান চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

আপডেট সময় ১২:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫