ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার মানব পাচারকারীদের দমন করতে হবে: রুহুল কবির রিজভী ‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

তিনি বলেন, ‘জাহাজে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হবে।’ সকাল ৭টার দিকে যাত্রী পরিবহনের প্রস্তুতিকালে জাহাজটিতে হঠাৎ আগুন লাগে, এ ঘটনায় জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, প্রায় চার ঘণ্টা পর ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত নুর কামাল জাহাজে কর্মচারী ছিলেন, অগ্নিকাণ্ডের সময় একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, উদ্ধারকৃত মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

সি ক্রুজ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ১৯৪ জন যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে ধারণ ক্ষমতা অনুপাতে সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা আগামীকাল যাবেন। গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিনই চলাচল করছে পর্যটকবাহী ৭টি জাহাজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

আপডেট সময় ১২:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫