ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার মানব পাচারকারীদের দমন করতে হবে: রুহুল কবির রিজভী ‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজন নিহত

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের গাজীপুরের কালিগঞ্জ থানাধীন আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কমলা বেগম (৫৫), তার নাতনি অনাদি (১১) ও পূত্রবধূ সাদিয়া আক্তার (২৫)। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত কমলা বেগম ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি উন্নত চিকিৎসার জন্য মেয়ের বাড়ি কালিগঞ্জে আসেন। বিকেলে কমলা বেগম তার নাতনি ও পুত্রবধূকে নিয়ে বাড়ির পাশের ঢাকা-চট্টগ্রাম রেলপথে হাঁটতে বের হন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে উপকূল এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকার দিকে অজ্ঞাত একটি ট্রেনের ক্রসিং হচ্ছিল। ক্রসিংকালে কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই কমলা বেগম ও সাদিয়া নিহত হন। ট্রেন চলে গেলে স্থানীয়রা শিশু অনাদিকে জীবিত মনে করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ ধরে কমলা তার পুত্রবধূ ও নাতনি নিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেনের নিচে পড়ে তারা কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজন নিহত

আপডেট সময় ০৯:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫