ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার মানব পাচারকারীদের দমন করতে হবে: রুহুল কবির রিজভী ‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

সেন্টমার্টিন যাত্রায় নকল ভ্রমণ পাস ও টিকিট ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

সেন্টমার্টিন দ্বীপে প্রবেশের নির্ধারিত ভ্রমণ পাস ব্যবস্থা উপেক্ষা করে জালিয়াতির মাধ্যমে পর্যটক পরিবহনের অভিযোগে এলসিটি কাজল নামের একটি জাহাজকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাহাজটিতে অভিযান চালিয়ে জাল ভ্রমণ পাস ও টিকিট ব্যবহার করে ৩২ জন পর্যটক পরিবহনের তথ্য পায় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত বোর্ডিং সময়ের আগেই ভোররাতে যাত্রীদের জাহাজে তোলা হয় এবং পরে তাদের হাতে জাল টিকিট দেওয়া হয়।

চক্রের সদস্যরা হিলশা ট্যুরিজম অনলাইন গ্রুপের মাধ্যমে রিফাতুল হাসান নামের এক ট্যুর গাইডের নেতৃত্বে রাতভর কৌশলে কক্সবাজারে পৌঁছায়। জাহাজের কর্মকর্তা রফিক ও সহায়ক অনিক তাদের সহায়তা করেছিল বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আমরা পর্যটকদের নিরাপদ ও নিয়মিত ভ্রমণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটকের যাতায়াত সীমা নির্ধারণ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই সীমা কার্যকর করতে জাহাজের টিকিটের সঙ্গে কিউআর কোডযুক্ত বিশেষ ভ্রমণ পাস চালু রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য

সেন্টমার্টিন যাত্রায় নকল ভ্রমণ পাস ও টিকিট ব্যবহার, এক লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৯:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫