সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ হেফাজতের

ময়মনসিংহে দিপু চন্দ্র দাস ও লক্ষ্মীপুরে শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

রোববার (২১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমরা ময়মনসিংহে দিপু চন্দ্র দাস ও লক্ষ্মীপুরে শিশু আয়েশাকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উভয় ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। গণমাধ্যমে জানা গেছে, পেশায় শ্রমিক দিপু চন্দ্রকে ‘ধর্মের মুখোশে’ পুড়িয়ে মারার ঘটনাটি পরিকল্পিত। এই নৃশংস হত্যা সংঘটিত হয়েছে মালিক বনাম শ্রমিক দ্বন্দ্বের ফল হিসেবে।

তিনি আরও বলেন, গত বছরের এপ্রিলে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার কোনো প্রমাণ না পেলেও হিন্দু সম্প্রদায়ের শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে দুজন নিরীহ মুসলিম শ্রমিককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করেছিল। সম্ভবত ভিকটিমরা ‘মুসলিম’ হওয়ায় সুশীলরা চুপ ছিল। সে ঘটনার কোনো বিচার আজও হয়নি। দীর্ঘ বিচারহীনতার সংস্কৃতির কারণে এবং আইনের শাসনের অভাবে দেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা প্রকট হয়ে উঠেছে। তাছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস ও বিভক্তি বাড়াতে নানা স্যাবোটেজ ঘটানো হচ্ছে বলেও আমরা মনে করি।

আজিজুল হক বলেন, আধিপত্যবাদবিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদির ইন্তেকালের প্রতিক্রিয়ায় বেশ কয়েকটি চিহ্নিত ভারতপন্থি প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। প্রতিক্রিয়া ও প্রতিবাদকে কোনোভাবেই সহিংস করে তোলা যাবে না। আমরা সহিংসতা সমর্থন করি না। দেশের স্থিতিশীলতার স্বার্থে সবাইকে শান্তি-শৃঙ্খলার মধ্যে প্রতিবাদ ও ক্ষোভ জানাতে হবে। এ ছাড়া নির্বাচন বানচালে ফ্যাসিস্ট অপশক্তি সহিংসতার ঘোষণা দিয়ে রেখেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসবাদী পরিকল্পনা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও কঠোর করতে হবে সরকারকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ হেফাজতের

আপডেট সময় ০৮:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫