ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

কারাগারে সাবেক এমপি সারোয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে যেতে হলো ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারকে (৬৫)। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতের বিচারক মো. সিফাত উল্লাহর আদালতে হাজির হন সাবেক এই এমপি। আসামিপক্ষ জামিনের আবেদন জানালে বিচারক মামলার গুরুত্ব ও সুনির্দিষ্ট অভিযোগ বিবেচনায় তা নাকচ করে দেন।

ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) পীরজাদা শেখ মো. মোস্তাসিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আদালতে আত্মসমর্পণের পর বিজ্ঞ বিচারক আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।’’

শাহ শহীদ সারোয়ার একসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে তিনি আওয়ামী লীগ সরকারের অধীনে ‘ঈগল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি তাকে বহিষ্কার করেছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর দেবপুর গ্রামের বাসিন্দা মো. আমীর হোসেন বাদী হয়ে চলতি বছরের ১৫ এপ্রিল আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশে গত ২৩ জুন ফুলপুর থানা পুলিশ মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

বাদী অভিযোগে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে আন্দোলনকারীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় বাদী আমীর হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

কারাগারে সাবেক এমপি সারোয়ার

আপডেট সময় ০৫:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫