ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভার থেকে ছোড়া বোমায় নারী আহত

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:৫৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৭২৯ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম এলাকা শান্তিনগর, মৌচাক ও মগবাজারে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঘটা এই নাশকতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এক নারী পথচারী আহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৪টার দিকে দুর্বৃত্তরা মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে নিচের রাস্তায় লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে রাস্তায় থাকা এক নারী পথচারী আহত হন। তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

একই সময়ে আশপাশের শান্তিনগর ও মগবাজার এলাকাতেও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে অল্প সময়ের ব্যবধানে এই তিনটি স্থানে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে এবং পরবর্তী নাশকতা এড়াতে ওই এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভার থেকে ছোড়া বোমায় নারী আহত

আপডেট সময় ০৭:৫৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫