ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন অফিসে বসেই মদ কেনার টাকা দেওয়ার অভিযোগ, অতিরিক্ত জেলা প্রশাসকের ভিডিও ভাইরাল নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ নীতি সুদহার কমিয়ে বিনিয়োগে জোর, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের জালে ধরা পড়ল মাদক কারবারি রুবেল

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রুবেল (৪২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলবাগান প্রান্তিক পাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, জেলা সদরের উদয়ন মোড় সংলগ্ন রেল স্টেশন রোডের একটি বটগাছের নিচে গোপনে মাদক কেনাবেচা চলছে। এমন সংবাদের সত্যতা যাচাইয়ে বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে সেখানে ঝটিকা অভিযান চালায় র‍্যাব। এ সময় ঘটনাস্থল থেকে রুবেলকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের জালে ধরা পড়ল মাদক কারবারি রুবেল

আপডেট সময় ০৫:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫