ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী

পাটগ্রামে অভিবাসী দিবসের আলোচনা: দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে কারিগরি দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। অদক্ষ হয়ে বিদেশে পাড়ি জমালে কাঙ্ক্ষিত আয় করা সম্ভব হয় না। তাই সঠিক নিয়ম মেনে এবং দক্ষ হয়ে বিদেশে কর্মে যোগদান করলে দেশের রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে। এ সময় বক্তারা বিদেশ যাওয়ার নাম করে দালাল সিন্ডিকেটের প্রলোভনে পড়ে কেউ যেন হয়রানি বা প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

সভায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নাসিম উল আক্রার, পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ ও সাধারণ সম্পাদক সাইফুল সবুজ, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম সাফি এবং রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

পাটগ্রামে অভিবাসী দিবসের আলোচনা: দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান

আপডেট সময় ০১:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫