সংবাদ শিরোনাম ::
গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা তালাকের নোটিশের পর শ্বশুরবাড়ি-জামাইপক্ষের বিরোধ, গরু ও মালামাল নেওয়ার অভিযোগ ডিএনসিসির সোহেল মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন, সিএসই ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালক আবুল কালামের দূর্নীতি তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ ১৬তম গ্রেডের কর্মচারী, অথচ কোটি কোটি টাকার সম্পদের মালিক! শফিকুল ইসলামের সম্পদ নিয়ে প্রশ্ন চার্জে লাগিয়ে মোবাইল চালাতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল মিজানের কমলনগরে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  আমশিল্প ও ইপিজেড প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্বের দাবি, প্রস্তাবিত বাজেটকে স্বাগত চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের

সাবেক ভূমিমন্ত্রীর ভাইসহ ১১৫ জনের বিরুদ্ধে দুদকের ৮ মামলা

নিজেদের কর্মচারীদের ব্যবহার করে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ তুলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চারটি শাখা থেকে ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ভয়াবহ জালিয়াতির ঘটনায় ব্যাংকের সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনিসহ মোট ১১৫ জনের বিরুদ্ধে ৮টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে সংস্থাটি।

বুধবার (১৭ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, অভিযুক্তরা ব্যাংকের ভেতরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠানের সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশির আহম্মেদ নিজেদের ক্ষমতার অপব্যবহার করে এই জালিয়াতির মূল কলকাঠি নেড়েছেন। তারা নিজেদের অধীনস্থ কর্মচারীদের বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাজিয়ে ঋণের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।

দুদক জানায়, যেসব নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে এই বিপুল অর্থ বের করে নেওয়া হয়েছে সেগুলো হলো—এশিয়া এন্টারপ্রাইজ, মুন এন্টারপ্রাইজ, ইসলাম এন্টারপ্রাইজ, সান-সাইন এন্টারপ্রাইজ, আলম এন্টারপ্রাইজ, জুপিটার এন্টারপ্রাইজ, নাজিম অ্যান্ড সন্স এবং আল রাজি এন্টারপ্রাইজ।

মূলত কাগজ-কলমে অস্তিত্বহীন বা দুর্বল এসব প্রতিষ্ঠানের নামে ঋণ মঞ্জুর করিয়ে তা আত্মসাৎ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িত ১১৫ জনের বিরুদ্ধে মামলা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা

সাবেক ভূমিমন্ত্রীর ভাইসহ ১১৫ জনের বিরুদ্ধে দুদকের ৮ মামলা

আপডেট সময় ০৪:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫