ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে বেড়েই চলছে প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বয়ে গেছে স্মরণকালের সবচেয়ে বড় তুষারঝড়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। সোমবার সংখ্যাটি ছিল ৩৪ জন।  

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউইয়র্কের বাফেলো শহর। শুধুমাত্র এখানেই প্রাণ হারিয়েছেন ২৮ জন। বাফেলোর গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, ‘এই ঝড় বাফেলোকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। প্রকৃতির সঙ্গে এটি একটি যুদ্ধ। বৃহস্পতিবার থেকে প্রকৃতি আমাদের তার সর্বশক্তি দিয়ে আঘাত করে যাচ্ছে।’

যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা এবং মেক্সিকান সীমান্ত অঞ্চলগুলোতেও এ ঝড়ের প্রভাব পড়েছে। বাফেলোর গভর্নর ক্যাথি হোচুল আরও বলেছেন, ‘এটি অনেকটা যুদ্ধক্ষেত্রে যাওয়ার মতো। রাস্তার পাশের যানবাহনগুলোর অবস্থা খারাপ।’ তিনি জানিয়েছেন, বাফেলোর মানুষ এখন মৃত্যুর ঝুঁকিতে আছেন। কারণ জরুরি পরিষেবার গাড়িগুলোও তুষারের কারণে রাস্তায় আটকে পড়ে আছে।

তুষার ঝড়ের কবলে পড়ে গাড়ির ভেতর বাচ্চাসহ আটকে পড়েছিল একটি পরিবার। স্থানীয় সময় ২৫ ডিসেম্বর বড়দিনে তাদের উদ্ধার করা হয়। কিন্তু উদ্ধার হওয়ার আগে অপেক্ষা করতে হয় দীর্ঘ ১১ ঘণ্টা। ওই পরিবারের কর্তা জিলা সান্তিয়াগো মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে বলেছেন, ‘আমি প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম। তবে গাড়ির ইঞ্জিন সচল রেখে এবং বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় মেতে থেকে নিজেকে উজ্জীবিত রাখতে সমর্থ হয়েছিলাম।’

ধারণা করা হচ্ছে, তুষার ঝড়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। যখন তুষার গলে যাবে তখন আটকে পড়া আরও গাড়ির সন্ধান পাওয়া যাবে এবং নির্জন অঞ্চলগুলোতে উদ্ধারকারীরা পৌঁছাতে পারবেন তখন হয়ত আরও মানুষকে উদ্ধার করা সম্ভব হবে। গভর্নর ক্যাথি আরও জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার তার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট তাকে ফেডারেল সরকারের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে বেড়েই চলছে প্রাণহানি

আপডেট সময় ০২:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২