ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

বুরকিনা ফাসোতে ল্যান্ডমাইনে মিনিবাসের আঘাত, নিহত ১০

সহিংসতায় বিধ্বস্ত পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মূলত ল্যান্ডমাইনে একটি মিনিবাস আঘাত করলে হতাহতের এই ঘটনা ঘটে।

আফ্রিকার এই দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব বড়দিনের দিন নাইজারের সীমান্তের কাছে পূর্বাঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ জন নিহতের পাশাপাশি আরও পাঁচজন আহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নর ফাদা এন’গৌরমা বলেছেন, কিছু যাত্রী এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বিবিসি বলছে, বুরকিনা ফাসোসহ এর প্রতিবেশী দেশগুলো ২০১৩ সাল থেকে জিহাদি বিদ্রোহের মুখোমুখি হয়েছে। এই সংকটের কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মূলত সন্ত্রাসী ও জঙ্গি হামলার ক্রমবর্ধমান সংখ্যার কারণে ক্ষুব্ধ সেনা কর্মকর্তারা চলতি বছরের জানুয়ারি মাসে বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেন এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সহিংসতার মাত্রা এখনও অনেক বেশি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বুরকিনা ফাসোতে ল্যান্ডমাইনে মিনিবাসের আঘাত, নিহত ১০

আপডেট সময় ০২:৪৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২