ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে

ভিডিও করতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতরে বন্যহাতির ভিডিও ধারণ করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৩৬) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ী রেঞ্জের সোনাঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার মো. সুরুজ আলীর ছেলে। তিনি নিয়মিত সীমান্তবর্তী বনাঞ্চলে গিয়ে বন্যহাতির ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করতেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীবরদীর বালিজুড়ী রেঞ্জের মালাকুচা বিট এলাকায় প্রায় ৪০ থেকে ৪২টি বন্যহাতি ৬-৭টি শাবকসহ অবস্থান করছে। খবর পেয়ে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ফারুক হোসেন উৎসুক মানুষের সঙ্গে সোনাঝুড়ি এলাকার বনের ভেতরে হাতির ভিডিও করতে যান। একপর্যায়ে তিনি সামনে এগিয়ে গিয়ে ভিডিও করতে গেলে হঠাৎ একটি বন্যহাতির সামনে পড়ে যান। তখন হাতিটি পা দিয়ে তার মাথা পিষ্ট করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেনের ফেসবুক আইডিতে দেখা গেছে, ঘটনার দিন সোমবার সকালেও তিনি হাতির একটি ভিডিও আপলোড করেছিলেন। তার ভিডিওগুলোতে একাধিকবার হাতির ধাওয়া খেয়ে দৌড়ে পালানোর দৃশ্যও দেখা যায়, যা ঝুঁকিপূর্ণভাবে ধারণ করা হয়েছিল।

বালিজুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, বনের ভেতরে অবস্থানরত বন্যহাতির কারণে এলাকাটি ঝুঁকিপূর্ণ। ভিডিও করতে গিয়ে ফারুক হোসেন দুর্ঘটনার শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণের জন্য বন বিভাগের কাছে আবেদন করতে পরামর্শ দেওয়া হবে।

শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

এদিকে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, ঘটনার পর ওই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিহতের পরিবার যাতে দ্রুত ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ

ভিডিও করতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

আপডেট সময় ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫