ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

বগুড়া থানায় পুলিশের কাছ থেকে ১০ রাউন্ড গুলি উধাও

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৭৫ বার পড়া হয়েছে

বগুড়া সদর থানায় পাহারার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে শটগানের ১০ রাউন্ড গুলি উধাও হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত হারিয়ে যাওয়া ওই গুলির কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে, শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদর থানার সেন্ট্রি ডিউটিতে ছিলেন কনস্টেবল অসিত কুমার। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি থানা এলাকা ত্যাগ করে সাতমাথা এলাকায় চা পান করতে যান। ওই সময় তার কাছে থাকা শটগানের ১০ রাউন্ড গুলি হারিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ভোর ৪টার দিকে ডিউটি হস্তান্তরের সময় কনস্টেবল নুরুজ্জামানকে বিষয়টি জানান অসিত কুমার। এরপর রোববার সকাল থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও এখন পর্যন্ত গুলিগুলোর কোনো হদিস পাওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, সদর থানায় শটগানের গুলি নিখোঁজের ঘটনায় এখনো কোনো অগ্রগতি হয়নি। এ বিষয়ে থানার পক্ষ থেকে প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

বগুড়া থানায় পুলিশের কাছ থেকে ১০ রাউন্ড গুলি উধাও

আপডেট সময় ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫