ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

জয়পুরহাট সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টাকারীরা দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য জয়পুরহাট সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি জেলা শহরেও বিজিবির টহল বাড়ানো হয়েছে। ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানিয়েছে, গত ১২ ডিসেম্বর ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সার্বিক নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতি বিবেচনায় একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পুরো সীমান্ত এলাকাজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক পৃথক টহল দলের মাধ্যমে বিরামহীন কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। পাশাপাশি, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহজনক ব্যক্তি, সব ধরনের যানবাহন, মোটরসাইকেল এবং বিচ্ছিন্নভাবে চলাচলকারী ব্যক্তিদের কঠোর তল্লাশি করা হচ্ছে।

​সীমান্তের পাশাপাশি জয়পুরহাট জেলা শহরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো প্রকার আতঙ্ক না ছড়ায়, সেদিকে খেয়াল রেখে পুলিশ স্টেশনের সঙ্গে সমন্বয় করে সশস্ত্র বিজিবি সদস্যদের নিয়ে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। দুটি পিকআপযোগে এই টহল দল জেলা শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত নজরদারি করছে বলে জানিয়েছে বিজিবি।

জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ঢাকার ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা সীমান্ত এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারে— এমন আশঙ্কায় আমরা সতর্কতা বাড়িয়েছে। অপরাধীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য আমাদের অধীনস্থ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া, চেকপোস্ট বাড়ানো হয়েছে এবং জেলা শহরেও বিজিবির টহল চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

জয়পুরহাট সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

আপডেট সময় ১১:৫৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫